শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:২০
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

তিন দেশের দূতাবাস বন্ধ করে দিল রাশিয়া

অনলাইন ডেস্ক  রাশিয়ার দূতাবাস বন্ধ করে দেওয়া ও রাশিয়ান দূতকে বহিস্কার করার পাল্টা জবাব হিসেবে বাল্টিক অঞ্চলের তিন দেশ লাটভিয়া, লিথুনিয়া এবং এস্তোনিয়ার দূতাবাস বন্ধ করে দিয়েছে রাশিয়া। খবর আল জাজিরার।

এই তিন দেশের দূতাবাস বন্ধ করার পর সেখানে থাকা সকল কর্মকর্তা ও কর্মচারীদের রাশিয়ার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গ ও পেসকোভে অবস্থিত লাটভিয়ার দূতাবাস। সেন্ট পিটার্সবার্গ ও পেসকোভে থাকা এস্তোনিয়ার দূতাবাস এবং সেন্ট পিটার্সবার্গে থাকা লিথুনিয়ার দূতাবাস বন্ধ করে দিয়েছে রাশিয়ার সরকার।

এপ্রিলের শুরুতে লাটভিয়া এবং এস্তোনিয়া তাদের দেশে থাকা রাশিয়ার দূতাবাস বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। অন্যদিকে লিথুনিয়া তাদের দেশে থাকা রুশ দূতাবাসকে অনতিবিলম্বে রাশিয়া ছাড়ার নির্দেশ দেয়।

আর এ তিনটি দেশের এমন উদ্যোগের কারণে পাল্টা জবাব হিসেবে একসঙ্গে বাল্টিক অঞ্চলের এ তিনটি দেশের দূতাবাস বন্ধ করে দিল রাশিয়া।

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর ইউরোপের বিভিন্ন দেশ রুশ কূটনৈতিকদের বহিস্কার করতে থাকে। এর জবাবে রাশিয়াও কূটনৈতিকদের বহিস্কার করার মতো কঠোর পদক্ষেপ নেয়।