রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:২৭
শিরোনাম :
বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বরিশালে অন্তর্ভুক্তিমূলক সংলাপ অনুষ্ঠিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বরিশালে ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

আল-আকসায় ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান আরব লিগের

অনলাইন ডেস্ক  মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র আল-আকসা মসজিদ কম্পাউন্ডের ভেতরে ইহুদিদের প্রার্থনা বন্ধের আহ্বান জানিয়েছে আরব লিগ।

বৃহস্পতিবার ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে এ ধরনের কর্মকাণ্ড মুসলিম অনুভূতির জন্য স্পষ্ট অপমান এবং এর ফলে ব্যাপক সংঘর্ষের সূত্রপাত হতে পারে বলেও হুশিয়ারি উচ্চারণ করেছে জোটটি। খবর আলজাজিরার।

পবিত্র আল-আকসা মসজিদ ঘিরে প্রায় এক সপ্তাহ ধরে উত্তেজনা চললেও এতদিন নীরব ছিল আরব দেশগুলোর জোট আরব লিগ। তবে ইসরাইলি কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতার বিষয়ে জোটটি জানিয়েছে, জেরুজালেমের পুরনো শহরে মুসলমানদের ইবাদতের অধিকার ক্ষুণ্ন করছে ইসরাইল। এর পাশাপাশি পুলিশি নিরাপত্তার মাধ্যমে উগ্র-জাতীয়তাবাদী ইহুদিদের পবিত্র এই স্থানে প্রবেশের সুযোগও করে দিচ্ছে দেশটি।

এর আগে গত রোববার অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ চত্বরে ইসরাইলি পুলিশের প্রবেশের পর ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ হয়। এ ছাড়া গত ১৫ এপ্রিল শুক্রবার আল-আকসা মসজিদ চত্বরে ইসরাইলি পুলিশের অভিযানে দেড় শতাধিক ফিলিস্তিনি আহত হন। এ ছাড়া প্রায় ৩০০ ফিলিস্তিনিকে আটক করে ইসরাইল।