সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:৩৭
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

পটুয়াখালীর বদরপুরে ঈদ-উল-ফিতর পালিত হয়েছে

ডেস্করিপোর্ট  আফগানিস্থান, বুলগেরিয়া ও নাইজিরিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কারনে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বদরপুর গ্রামে আজ রবিবার  ০১ মে পালন করেছে পবিত্র ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর।

প্রতি বছরের ন্যায় পটুয়াখালীর বদরপুর দরগাহ শরীফ জামে মসজিদে সকাল ১০টায় ঈদ-উল-ফিতর প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতের ইমামতি করেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শফিকুল ইসলাম আব্দুল গনি।

বদরপুর দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শফিকুল ইসলাম আব্দুল গনি জানান,আফগানস্থান, বুলগেরিয়া ও নাইজিরিয়া  শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কারনে বিশ্বের অন্য দেশের মুসলমানদের সঙ্গে একই দিনে আমরা রোজা, ঈদুল-ফিতর ও ঈদুল-আযহা পালন করে থাকি।
প্রায় ৮২ বছর ধরে তা চলে আসছে। এ জন্য নামাজ শেষে ঈদ পালন করতে খুশীতে মাতোয়ারা।

নামাজ শেষে তারা একে অপরের সাথে কোলাকোলি করেন। এরা সকলে বদরপুর দরবার শরীফ, চট্টগ্রামের সাতকানিয়া ও এলাহাবাদ পীরের অনুসারী।