মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, রাত ৯:২৫
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে দেশ ও প্রবাসের সকলকে ঈদ – উল – ফিতর এর শুভেচ্ছা

ডেস্করিপোর্ট  কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে দেশ ও প্রবাসের সকলকে ঈদ – উল – ফিতর ২০২২ এর শুভেচ্ছা জানানো হয়েছে।

মঙ্গলবার (৩ মে ২০২২) দীর্ঘ এক মাস (৩০ দিন) সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বে খুশীর আনন্দে নিয়ে আসে ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ – উল – ফিতরের আজকের এই দিনে পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম জেলা পুলিশ কুষ্টিয়ার পক্ষ থেকে দেশ ও প্রবাসের সবাইকে ঈদ – উল – ফিতর ২০২২ এর শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

ঈদ – উল- ফিতরের এই দিনে পুলিশ সুপারসহ কুষ্টিয়া জেলার সকল পুলিশ সদস্য গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেতাম না, যার জন্ম না হলে আমরা যে আজ স্বাধীনভাবে, স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা যে স্বাধীন পেশায় নিয়োজিত থেকে দেশের উন্নয়নে কাজ কর্ম করে যাচ্ছি ; এই কাজ করার সুযোগটাও পেতাম না।

পুলিশ সুপার কুষ্টিয়া মো: খাইরুল আলম আরো বলেন, পুলিশের প্রধান কাজ হচ্ছে আইনশৃঙ্খলা ঠিক রাখা। এ ব্যাপারে জেলা পুলিশ কুষ্টিয়া অত্যন্ত আন্তরিক ভাবে দায়িত্ব পালন করে ধারাবাহিকভাবে বছর ব্যাপী কুষ্টিয়া জেলার আইন-শৃঙ্খলা ঠিক রেখে সকলের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে।

কুষ্টিয়া জেলা পুলিশ করোনা কালে ফ্রন্টলাইনার ফাইটার হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সঠিকভাবে দায়িত্ব পালন করে গেছে। এছাড়াও সকল ধর্মের ধর্মীয় উৎসবের সময় ঠিকমতো নিরাপত্তা প্রদান করে গেছে এবং সকল ধরনের অপরাধীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার মাধ্যমে আইন-শৃঙ্খলা ঠিক রাখতে সমর্থ হয়েছে।

পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম আরো বলেন, একটি দেশের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই আইনশৃঙ্খলা ব্যবস্থা, আর এ ব্যাপারে জেলা পুলিশ কুষ্টিয়া সর্বতোভাবে কাজ করে যাচ্ছে ; আর ২০২১ সালে কুষ্টিয়ার জনগণ যেভাবে জেলা পুলিশ কুষ্টিয়াকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেছেন ঠিক একই ভাবে ২০২২ সালেও আপনাদের সহায়তা কামনা করেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে ধাবমান। তিনি বাংলাদেশের উন্নয়নের জন্য ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। আমরা ইতোমধ্যে মধ্যম আয়ের দেশে পৌঁছে গিয়েছি, আমাদের লক্ষ্য উন্নত বাংলাদেশ ; সেই লক্ষ্যে পৌঁছেতে হলে আমাদের দেশে অবিরতভাবে টেকসই আইনশৃঙ্খলা ব্যবস্থা ধরে রাখতে হবে আর এই ব্যাপারে কুষ্টিয়া জেলা পুলিশ সতর্ক আছে ; একটি টিম ওয়াইজ কাজ করে যাচ্ছে এবং সকল মহলের কাছে সহায়তা কামনা করছে। জেলা পুলিশ কুষ্টিয়ার সার্বিক কার্যক্রম কে ধারাবাহিক ভাবে সাপোর্ট করার জন্য পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম কুষ্টিয়া জেলার সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ও ধন্যবাদ দিয়েছেন এবং কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে আবারও সবাইকে ঈদ মোবারক ও ঈদ – উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।