মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৪০
শিরোনাম :
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী!

পর্যটকদের বিরক্ত করার অভিযোগে কক্সবাজার সমুদ্র সৈকতে ৩০ রোহিঙ্গা আটক

ডেস্করিপোর্ট  পর্যটকদের বিরক্ত করার অভিযোগে কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশপাশের এলাকা থেকে ৩০জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে বেশিরভাগই শিশু। পাঁচজন নারীও রয়েছেন ।

এসব তথ্য নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে এসব রোহিঙ্গারা পর্যটকদের বিরক্ত করছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। এ পর্যন্ত আটক ৩০ জনের মধ্যে ৫ জন নারী রয়েছে, অন্যরা বেশিরভাগ শিশু। পুলিশ পৃথকভাবে বিভক্ত হয়ে এখনও অভিযান অব্যহত রেখেছে।

আটক রোহিঙ্গাদের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি মনীরুল গিয়াস।