রবিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:৫০
শিরোনাম :
রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

খুলনায় তিন দোকানে আড়াই লাখ লিটার তেল!

ডেস্করিপোর্ট  খুলনার তিন প্রতিষ্ঠানে অবৈধ মজুদ অবস্থায় ২ লাখ ৪৬ হাজার লিটার সয়াবিন ও পামওয়েল তেল জব্দ করেছে র‌্যাব-৬। এ সময় মজুদের দায়ে এসব প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার র‌্যাব-৬ ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব-৬ এর পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, অবৈধভাবে তেল মজুদের বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩টি প্রতিষ্ঠানে ৭৩ হাজার ৩২ লিটার সয়াবিন ও ১ লাখ ৭৩ হাজার ৬০৮ লিটার পাম ওয়েল মজুদের প্রমাণ পাওয়া যায়। এ কারণে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি জানান, অভিযানকালে সিটি ব্যাংক গলির পাশে সাহা ট্রেডার্সে ৩১ হাজার ৬০০ লিটার সয়াবিন ও ৬৩ হাজার ৩০০ লিটার পাম অয়েল তেল মজুদ পাওয়া যায়। এর দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী দিলীপ কুমার সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সোনালী এন্টারপ্রাইজে ২৬ হাজার ৭৮০ লিটার সয়াবিন ও ৩১ হাজার ৮০০ লিটার পাম অয়েল মজুদ পাওয়া যায়। অবৈধ মজুদের দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী প্রদীপ সাহাকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

রণজিত বিশ্বাস অ্যান্ড সন্সে ৯ হাজার ৫৮০ লিটার সয়াবিন ও ৫৯ হাজার ৫৬০ লিটার তেল মজুদ পাওয়া যায়। এর দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী অজিত বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে খুলনার ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। যাতে ভবিষ্যতে এ সংকট তারা তৈরি করতে না পারে এজন্য জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক বলেন, তিন প্রতিষ্ঠানে অবৈধ তেল মজুদ রাখায় তাদের জরিমানার পাশাপাশি সঠিক মূল্যে তেল বিক্রির জন্য বলা হয়েছে।