রবিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:৩৭
শিরোনাম :
রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

২০২৩ সালে সব বিষয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা

ডেস্করিপোর্ট  দেশে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ২০২৩ সালে স্বাভাবিক সময়ের মতো সব বিষয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে সরকার।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বৃহস্পতিবার এক আদেশে এ তথ্য জানিয়েছে।

ওই আদেশে বলা হয়েছে, ২০২৩ সালের এই দুই পাবলিক পরীক্ষা ২০২২ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে।

ওই আদেশে আরও বলা হয়েছে, এসএসসিতে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর থাকবে ৫০।অন্যান্য প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে।

এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা ৩ ঘণ্টায় অনুষ্ঠিত হবে বলে ওই আদেশে উল্লেখ করা হয়েছে।

করোনার কারণে চলতি বছরের এসএসসি পরীক্ষা চার মাস পিছিয়ে ১৯ জুন এবং এইচএসসি পরীক্ষা ২২ অগাস্ট থেকে শুরুর কথা রয়েছে।

এ বছর এসএসসিতে ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞানের পরীক্ষা নেওয়া হবে না। এ বিষয়গুলোর নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে।

এইচএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে তা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেওয়া হবে।

এসএসসি ও এইচএসসিতে এবার ২ ঘণ্টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র- এই বিষয়গুলোতে ৫০ নম্বরের পরীক্ষা হবে।

অন্য বিষয়গুলোর মধ্যে যেসব বিষয়ে ব্যবহারিক আছে, সেগুলোতে ৪৫ নম্বরের (রচনামূলক ৩০ ও নৈর্ব্যক্তিক ১৫ নম্বর) এবং ব্যবহারিক না থাকলে ৫৫ নম্বরের (রচনামূলক ৪০ ও নৈর্ব্যক্তিক ১৫) পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের।

২০২০ সালে দেশে প্রথমবারের মতো করোনার প্রকোপ দেখা দেওয়ার আগে এসএসসি পরীক্ষা শেষ হলেও এইচএসসি পরীক্ষা হয়নি। ওই বছর এইচএসসিতে সবাইকে পাস করিয়ে দেওয়া হয়েছিল।

তবে ২০২১ সালে এসএসসি ও এইচএইচএসসি দুই পরীক্ষাই হয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে।