মঙ্গলবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:৩০
শিরোনাম :
দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

মঠবাড়িয়ায় বাস চাপায় কলেজছাত্র নিহত: বাসে আগ্নিসংযোগ

ডেস্করিপোর্ট  পিরোজপুরের মঠবাড়িয়ায় গুদিঘাটা নামক স্থানে রোহান পরিবহন নামে যাত্রীবাহী বাসের ধাক্কায় কলেজছাত্র মিলন(১৮) নিহত হয়েছে।

আজ বুধবার সকাল আনুমানিক ১০ টায় পিরোজপুর-পাথরঘাটা মহাসড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিলন রাস্তার পাশ দিয়ে হেটে কলেজে যাচ্ছিল এমত অবস্থায় চট্টগ্রাম থেকে মঠবাড়িয়া গামী রোহান পরিবহন পিছন থেকে এসে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে করে মিলনের মাথা থেতলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মিলনের। উত্তর মিঠাখালী নিবাসী রুহুল হাওলাদারের ছেলে মিলন।

এই দুর্ঘটনার প্রেক্ষিতে কলেজের শিক্ষার্থীরা ও বিক্ষুব্ধ জনতা রাস্তাঘাট বন্ধ করে দেয় এবং ঘাতক ওই বাসটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

ছাত্রদের দাবি তারা তাদের সহপাঠীর মৃত্যুর সঠিক বিচার চায়। মহাসড়কের বিপদজনক স্থানগুলোতে গতিসীমা নির্দিষ্ট করা হোক যাতে ভবিষ্যতে যাতে এরকম তাদের সহপাঠীকে হারাতে না হয়।

কিছু সময় পরে ঘটনাস্থলে উপস্থিত হন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মহিউদ্দিন মহারাজ,মঠবাড়িয়া থাকার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক ও ঐ কলেজের প্রফেসর মোঃ আনোয়ার হোসেন।

মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ জানান, বাসের চাকায় পিষ্ট হয়ে মিলনের কলেজ ছাত্র নিহত হয়েছে। মিলনের মরদেহ উদ্ধার করে মঠবাড়িয়া থানায় নেওয়া হয়েছে। আমরা গাড়িটিকে জব্দ করেছে এবং উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।