সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:২৩
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

লালমোহনে স্বামীর সঙ্গে রাগ করে নববধূর ‘আত্মহত্যা’

ডেস্করিপোর্ট  ভোলার লালমোহনে নিজ বসতঘর থেকে আকলিমা বেগম (১৮) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ এলাকার নিজ বসতঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূকে দেখতে পেয়ে পুলিশকে জানান পরিবারের লোকজন।

পরে দুপুরের দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গৃহবধূ ওই এলাকার জাকিরের স্ত্রী ও চরফ্যাশন পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মাকসুদের মেয়ে।

গৃহবধূ আকলিমার বাবা বলেন, পারিবারিকভাবে রায়চাঁদের জাকিরের সঙ্গে ২৬ দিন আগে বিয়ে হয় আকলিমার। ঘটনার দিন স্বামীর সঙ্গে কথাকাটাকাটি নিয়ে রাগের বশে আকলিমা নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। খবর পেয়ে আমরা মেয়ের লাশ দেখতে আসি। আকলিমার স্বামী গ্রামে রিকশা চালান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।