মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:১০
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত

ডেস্করিপোর্ট  ব্যাংকের লেনদেন ও অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন এবং ৫টা পর্যন্ত অফিস খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৫ নভেম্বর থেকে নতুন সময়সূচি অনুযায়ী ব্যাংক চলবে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্যান্য ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।

সাধারণত ব্যাংকে সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত লেনদেন ও ৬টা পর্যন্ত অফিস সময় থাকে। কিন্তু বৈশ্বিক পরিস্থিতির কারণে সম্প্রতি বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের জন্য অফিসের কর্মঘণ্টা কমানোর বিষয়টি আলোচনায় আসে। এছাড়া রাত ৮টার পর দোকানপাট, শপিংমল বন্ধ রাখার বিষয়ে সরকারি নির্দেশনা রয়েছে। বিদ্যুৎ -জ্বালানি সাশ্রয়ে সরকারি সিদ্ধান্তের কারণে ব্যাংকে বর্তমানে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস এবং ৩টা পর্যন্ত লেনদেন চলছে।

সম্প্রতি সরকারি অফিস শুরু ও শেষের সময় ১ ঘণ্টা করে বাড়ানোর পর ব্যাংকগুলোর সূচিতে পরিবর্তনের সিদ্ধান্ত জানাল বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত কার্যকরের পর ব্যাংকের অফিস সময় এক ঘণ্টা কমবে। বর্তমানে অফিস শুরু ও শেষের সময় এক ঘণ্টা এগোলেও আগের মতোই অফিস সময় ৮ ঘণ্টা এবং লেনদেন সময় ৬ ঘণ্টা বহাল আছে।