মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ ইং, বিকাল ৫:১৮
শিরোনাম :
জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব সকল গনতান্ত্রিক আন্দোলনে শ্রমিক ও মেহনতী মানুষের অবদান সবথেকে বেশি : অ্যাডভোকেট হেলাল

বরিশালে সেইন্ট-বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের মুক্ত আলোচনা এবং পরামর্শ সভা অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট  বরিশালে সেইন্ট-বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের মুক্ত আলোচনা এবং পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০ টায় এডুকো বাংলাদেশ-এর আর্থিক ও করিগরি সহায়তায় ও সেইন্ট-বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের মুক্ত আলোচনা ও পরামর্শ সভা বরিশাল নগরীর আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মাহাবুবুর রহমান (মধু), উপজেলা ভাইস চেয়ারম্যান, বরিশাল সদর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী জাহাঙ্গীর কবির, নির্বাহী পরিচালক সেইন্ট-বাংলাদেশ বরিশাল, জাহানারা বেগম, কাউন্সিলর বরিশাল সিটি কর্পোরেশন এবং এডুকো বাংলাদেশ এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রেজিন-উল-কবির, বাদল সরকার এবং মোস্তাফিজুর রহমান।আজকের অনুষ্ঠানে সবাপতিত্ব করেন মো: নুরুল ইসলাম, প্রধান শিক্ষক আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা বিদ্যালয়।

অনুষ্ঠানে সেইন্ট-বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত প্রকল্পের বিভিন্ন কর্মসুচি নিয়ে আলোচনা হয় এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং শিক্ষার মান বৃদ্ধির জন্য করনীয় বিভিন্ন বিষয় নিয়ে মুক্ত আলোচনা হয় এবং সকলের পরামর্শ গ্রহন করা হয়।বিদ্যালয়ের শিক্ষার্থীগন তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং এর সমাধানের আহবান জানায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি সেইন্ট-বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন এর ফলে সমাজের যে উন্নতি হচ্ছে তা তুলে ধরেন।অনুষ্ঠানের সভাপতি সেইন্ট-বাংলাদেশ তার স্কুলে যে সকল উন্নয়মূলক কাজ করেছে তার জন্য সেইন্ট-বাংলদেশকে ধন্যবাদ জানান বিশেষ করে শিশুদের মাঝে নেতৃত্বের যে বিকাশ ঘটিয়েছে তার কোন তুলনা হয় না।তিনি সেইন্ট-বাংলাদেশ এবং এডুকো বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের সাফল্য কামনা করেন।