মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:৩৫
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার প্রধান কারিগর: শিক্ষামন্ত্রী বরিশালে ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

ইসরাইলি অস্ত্র কারখানায় ফিলিস্তিনিদের হানা

অনলাইন ডেস্ক  যুক্তরাজ্যের ওয়েলসে মার্কিন মালিকানাধীন একটি অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধ ফিলিস্তিনের অধিকারকর্মীরা।

এ কারখানায় উৎপাদিত অস্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে হামলা চালিয়ে আসছে ইসরাইল। খবর জেরুজালেম পোস্টের।

প্যালেস্টাইন অ্যাকশন নামে যুক্তরাজ্যে বসবাসরত ফিলিস্তিনের মানবাধিকার সংগঠনের সদস্যরা গত ৯ ডিসেম্বর হাতুড়ি নিয়ে টেলেডাইন ল্যাবটেক নামে অস্ত্র কারখানাটিতে হামলা চালান।

এ সময় তারা কারখানার বাইরে লাল রঙ দিয়ে স্প্রে করে এবং ভেতরে প্রবেশ করে একটি ভবনে হামলা চালান।

প্যালেস্টাইন অ্যাকশনের কর্মীরা জানান, এ কারখানার অস্ত্র দিয়ে ফিলিস্তিনের নিরীহ মানুষকে হত্যা করছে ইসরাইল।

এ তথ্য জানার পর মানবাধিকারকর্মীরা কারখানায় হামলা চালান।