রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:১৩
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

ফিলিস্তিনে ড্রোন দিয়ে বোমা হামলা চালাচ্ছে ইসরাইল

অনলাইন ডেস্ক  ফিলিস্তিনে ড্রোন দিয়ে ইসরাইলের সেনাবাহিনী বোমা হামলা চালাচ্ছে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ইহুদিবাদী দেশটির পত্রিকা ইয়েদিয়ত আহরনোথ পত্রিকায় ইসরাইলি এক সেনা কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করা হয়েছে। খবর ইয়েনি সাফাকের।

টিয়ারগ্যাস ও গ্রেনেড নিক্ষেপ করতে পারে এমন ড্রোন তৈরি করেছে ইসরাইল। এমনকি ফিলিস্তিনিদের ঘরবাড়িতে পর্যন্ত হামলা করতে সক্ষম এ ধরনের বিশেষ ড্রোন।

ইসরাইলের সেনাবাহিনী ইতোমধ্যে এসব ড্রোন ব্যবহার করে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে।

তবে প্রতিবেদনটিতে কোনো ফিলিস্তিনির বক্তব্য নেওয়া হয়নি। ২০২২ সালের সেপ্টেম্বরে ইসরাইলি সেনাপ্রধান ফিলিস্তিনের পশ্চিমতীরে ড্রোন হামলার অনুমোদন দেন।