রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:০৮
শিরোনাম :
রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই

পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক ।। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত আলোচনা বাস্তবায়নে পাকিস্তান এবং কাতার নিজেদের বিশেষ দূত পাঠাতে যাচ্ছে।

সোমবার (৩ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের সামরিক হামলা চালানোর ঘোষণার পরপরই কূটনৈতিক ফোনালাপ শুরু হয়। বিশেষ করে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ট্রাম্পের কথোপকথন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেখানে জিসিসি ভুক্ত দেশগুলোর পক্ষ থেকে যুদ্ধের অপ্রত্যাশিত ও মারাত্মক পরিণতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করা হয়।

ইতোমধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান, সৌদি পররাষ্ট্রমন্ত্রী এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়েছেন। এর প্রেক্ষিতে সোমবার (৩ আগস্ট) আলোচনা শুরুর কথা থাকলেও মার্কিন ও ইরানি প্রতিনিধিরা মুখোমুখি বসছেন না। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং কাতারের পক্ষ থেকে মধ্যস্থতাকারী প্রতিনিধি পাঠানোর মাধ্যমে এই পরোক্ষ আলোচনা দ্রুত শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প বড় হামলার হুমকি দিয়েও পিছিয়ে যাওয়ায় এবার মনস্তাত্ত্বিক সুবিধাজনক অবস্থানে রয়েছে ইরান।

সূত্র: আল জাজিরা