বুধবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:০৭
শিরোনাম :
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ,আয় ৭ কোটি টাকা বাল্যবিবাহ প্রতিরোধে নারী-পুরুষ উভয়ের বিয়ের বয়স ১৮ নির্ধারণের সুপারিশ বরিশালে ২০৭টি অবৈধ ইটভাটা চিহ্নিত,একমাসে ২৫টির বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান বিএনপি করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভাষায় কথা বলার সুযোগ নেই: জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি বরিশালের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: জিয়াউদ্দিন সিকদার সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান রাজপথের আন্দোলন থেকে জনসেবা,চরমোনাইয়ের উন্নয়নে কাজ করছেন নাসির উদ্দীন সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি আলোকিত আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে যাত্রা শুরু করল আল-আযহার ইনস্টিটিউট

ভাসানচর থেকে পালানোর সময় ৩ রোহিঙ্গা আটক

ডেস্করিপোর্ট  নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়া এলাকা থেকে তিন রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দিকে তাদের পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। পরে সকালে কোম্পানীগঞ্জ থানার মাধ্যমে আটক রোহিঙ্গাদের ভাসানচর আশ্রয়ণে পুনরায় ফেরত পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৬৮নং ক্লাস্টারের সাইফুল ইসলাম (৩২), ৮৯নং ক্লাস্টারে সালাম (১৫) ও ৬১নং ক্লাস্টারের মোহাম্মদ সালাম (২০)।

জানা গেছে, ভাসানচর আশ্রয়ণ থেকে উখিয়া যাওয়ার জন্য বুধবার দিনের কোনো একসময় ক্যাম্প থেকে পালিয়ে আসে তারা। তাদের নিয়ে আসা নৌকাটি কৌশলে বুধবার রাতে চরএলাহী ইউনিয়নের চরবালুয়াঘাটে নামিয়ে দিয়ে চলে যায়। পরে ওই এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরি করলে স্থানীয় লোকজন তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করলে তাদের চরবালুয়া পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাদেকুর রহমান জানান, দালালের মাধ্যমে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে পালিয়ে আসেন আটককৃত রোহিঙ্গারা। ভাসানচর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকালে তাদের পুনরায় ভাসানচর পাঠানো হয়েছে।