মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, দুপুর ২:২৪
শিরোনাম :
আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী উপযুক্ত মূল্যায়ন চাই

পাকিস্তানের অর্থনীতি ডুবে গেছে: ইমরান খান

অনলাইন ডেস্ক  বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান দাবি করেন, পাকিস্তানের অর্থনীতি ডুবে গেছে। পাকিস্তান একটি চোরাবালিতে আটকা পড়েছে। এখান থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

ইমরান খান বলেন, ‘আমাদের অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। রিজার্ভ আছে মাত্র চার বিলিয়ন ডলার। বন্দরে পণ্য পড়ে আছে কিন্তু খালাস করা যাচ্ছে না। জিনিসপত্রের দাম বাড়ছে, বেকারত্ব বাড়ছে এবং কারখানা বন্ধ হয়ে যাচ্ছে।’

এ সময় ইমরান খান আরও দাবি করেন, একের পর এক মামলা দিয়ে তাকে রাজনীতি থেকে চিরতরে সরিয়ে দিতে চায় সরকার।

তিনি বলেন, ‘তারা তাদের সর্বোচ্চ চেষ্টায় লিপ্ত। সাধারণ নির্বাচনেও যেন অংশ নিতে না পারি তারও বন্দোবস্ত করছে এ সরকার। প্রতিদিন নতুন নতুন মামলা ঠুকে দিচ্ছে আমার নামে।’

ইমরান খান বিবিসিকে জানিয়েছেন, এই সরকার কোনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সংসদ সদস্যদের কেনাবেচার মাধ্যমে ক্ষমতায় এসেছেন। ২০-২৫ কোটি রূপি দিয়ে এমপিদের ভোট ক্রয় করেছিলেন বলে অভিযোগ করেন ইমরান খান।