মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৪:৫৯
শিরোনাম :
বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সিটবেল্ট না পরায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জরিমানা

অনলাইন ডেস্ক  গাড়িতে সিটবেল্ট না পরায় জরিমানার মুখোমুখি হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। শুক্রবার ব্রিটিশ পুলিশ সিটবেল্ট না বেঁধে গাড়িতে চড়ার জন্য এ জরিমানা করেছে। এ বিষয়ে এর আগে ক্ষমা চেয়েছিলেন তিনি।

শুক্রবার লঙ্কাশায়ার পুলিশ টুইটারে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, লঙ্কাশায়ারে চলন্ত গাড়িতে এক ব্যক্তি সিটবেল্ট পরেননি। তাই শুক্রবার আমরা লন্ডনের ৪২ বছর বয়সি ব্যক্তিকে শর্তসাপেক্ষ নির্দিষ্ট শাস্তির প্রস্তাব দিয়েছি।

এর আগে চলন্ত গাড়িতে সিটবেল্ট সরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ঋষি সুনাক।

ওই ভিডিওতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে সিটবেল্ট ছাড়া গাড়িতে যেতে দেখা যায়। আর এতেই বিস্তর সমালোচনা শুরু হয়। এর পর সুনাক ভুল স্বীকার করেন। বৃহস্পতিবার তার জন্য ক্ষমাও চান তিনি।

সুনাকের ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানিয়েছেন, তিনি কিছুক্ষণের জন্য সিটবেল্টটি খুলেছিলেন। তিনি নিজে স্বীকার করেছেন তা ভুল হয়েছিল। মুখপাত্র আরও বলেন, প্রধানমন্ত্রী মনে করেন, সকলের সিটবেল্ট পরা উচিত।

সুনাক দেশে একশোটিরও বেশি প্রকল্পে অর্থায়নের জন্য তার সরকারের নতুন লেভেলিং আপ ফান্ড ঘোষণার প্রচার করার জন্য একটি ভিডিও করেন। চলন্ত গাড়ির পিছনের সিটে বসেই সেই ভিডিওটি করেন সুনাক। ভিডিও রেকর্ডিংয়ের সময় সিটবেল্ট খুলে নেন। আর সেটিই তার ভুল।

এদিকে সুনাকের এই কাজের জন্য তাকে কটাক্ষ করার সুযোগ ছাড়েনি লেবার পার্টি। লেবার পার্টির মুখপাত্র বলেছেন, ‘ঋষি সুনাক জানেন না কীভাবে সিটবেল্ট, তার ডেবিট কার্ড, ট্রেন পরিষেবা, অর্থনীতি, এই দেশ পরিচালনা করতে হয়। এ তালিকা প্রতিদিন বাড়ছে।’

সূত্র: বিবিসি ও রয়টার্স