শুক্রবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:৩৩
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

কালশী ফ্লাইওভারের দ্বার খুললেন প্রধানমন্ত্রী

ডেস্করিপোর্ট  রাজধানীর মিরপুরে কালশী ফ্লাইওভার ও ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে কালশী বালুর মাঠে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্প উদ্বোধন করেন। এরপর সেখানে মোনাজাতে অংশ নেন তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, এটি রাজধানীবাসীর জন্য যোগাযোগব্যবস্থার আরেকটি মাইলফলক। মিরপুরের মানুষের জন্য এটা একটা আশীর্বাদস্বরূপ।

প্রকল্পের আওতায় ২ হাজার ৩৩৫ মিটার দীর্ঘ ফ্লাইওভারটি নির্মিত হয়েছে। এছাড়া ইসিবি চত্বর থেকে কালশী পর্যন্ত ৩.৭০ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হয়েছে। এর ফলে মিরপুর থেকে ১০-১৫ মিনিটে যাওয়া যাবে বিমানবন্দর এলাকায়। সড়ক, ফুটপাত এবং ড্রেনের উন্নয়নকাজও করা হয়েছে।

ফ্লাইওভারটি নির্মাণে ব্যয় হয়েছে ১ হাজার ১২ কোটি ১৭ লাখ টাকা। প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ করা হয়েছে ১৩ দশমিক ২৭৫৫ একর।

ফ্লাইওভারটি নির্মাণে ব্যয় হয়েছে ১ হাজার ১২ কোটি ১৭ লাখ টাকা।

ফ্লাইওভার নির্মাণের সময়কাল নির্ধারণ করা হয় ২০২৩ সালের জুন পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ হয়েছে।

ডিএনসিসির কালশী ফ্লাইওভারের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ফ্লাইওভারসংলগ্ন সড়ক সম্প্রসারণ হলে ভাসানটেক এলাকার মানুষও ব্যাপকভাবে উপকৃত হবেন।

প্রকল্পের আওতায় রয়েছে চলন্ত সিঁড়িসহ দুটি ফুটব্রিজ নির্মাণ, একটি পিসি গার্ডার ব্রিজ সম্প্রসারণ, সাইকেলের জন্য আলাদা লেন, ছয়টি বাস বে ও যাত্রীছাউনি, আরসিসি ড্রেনসহ দুই মিটার চওড়া ফুটপাত (উভয় পার্শ্ব), অযান্ত্রিক যানবাহন লেন (উভয় পার্শ্বে) ও পাবলিক টয়লেট একটি। মিরপুর ডিওএইচএস প্রান্ত এবং ইসিবি চত্বর দিকের প্রান্ত থেকে ফ্লাইওভারে ওঠা যাবে। কালশী রোড প্রান্ত দিয়ে নামার সুযোগ রয়েছে, ওঠা যাবে না।