সোমবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:০৭
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

২০২৩ সালের মধ্যেই রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ শেষ করতে হবে

অনলাইন ডেস্ক  ২০২৩ সালের মধ্যেই রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ শেষ করতে হবে। একই সঙ্গে রাশিয়ার পতন ঘটাতে হবে। জনগণের উদ্দেশে দেওয়া এক ভাষণে এ মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর সিএনএনের।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি মোতায়েন এবং গোলা নিক্ষেপের জন্য আগ্রাসী বাহিনীর যেকোনো নতুন প্রচেষ্টা দৃঢ় ও কার্যকরভাবে প্রতিহত করব আমরা। যুদ্ধক্ষেত্রে এবং আমাদের সমগ্র ভূখণ্ড সুরক্ষার জন্য যা যা প্রয়োজন সব কিছু করব।’

এদিকে, অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তবে তা প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। দেশটি জানিয়েছে, ইউক্রেনের দখল করা ভূখণ্ড থেকে সব রুশ সেনা প্রত্যাহারের আগপর্যন্ত কোনো ধরনের আলোচনায় বসা হবে না, যুদ্ধবিরতিও হবে না।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক এক টুইটে পুতিনের যুদ্ধবিরতি প্রস্তাবকে ভণ্ডামি বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, কেবল দখল করা এলাকা থেকে রুশ সেনারা চলে গেলেই একটি অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে।