বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ ইং, সকাল ৮:৪৭
শিরোনাম :
ঈদুল আজহা সামনে রেখে শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জুলাই আন্দোলনের দুই বছর পরও গুলির আঘাতে ভুগছেন জিয়াউদ্দিন সিকদার, উন্নত চিকিৎসায় ঢাকায়! বরিশালে ফ্যাসিস্ট সিন্ডিকেটের হাতে জিম্মি সোনালী ব্যাংক দুমকিতে শ্রী-শ্রী জগন্নাথ মন্দিরের ১০১ সদস্যের প্রতিষ্ঠা কমিটি গঠন বরিশালে মুক্ত গণমাধ্যম দিবসে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত ধেয়ে আসছে ঘূর্ণিঝড়,কালবৈশাখী-দাবদাহের শঙ্কা বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিতে স্থান পেলেন ১০ ছাত্রলীগ নেতাকর্মী মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব

ইতালির সমুদ্র তীরে জাহাজডুবি, ৩৩ শরণার্থী নিহত

অনলাইন ডেস্ক  ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের পূর্ব উপকূলে শরণার্থী বহনকারী একটি জাহাজডুবির ঘটনায় অন্তত ৩৩জন মারা গেছেন। ইতালির সংবাদসংস্থা এ তথ্য প্রকাশ করেছে। ২৭টি মৃতদেহ ক্রোটোন প্রদেশের একটি সমুদ্রতীরবর্তী রিসোর্ট স্টেকাতো ডি কুট্রোর তীরে ভেসে এসেছে এবং আরও তিনটি মৃতদেহ সাগরে পাওয়া গেছে।

দেশটির দমকল বাহিনী বিভাগ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছে, ‘অভিবাসীদের মধ্যে বেশ কিছু মৃতের খবর পাওয়া গেছে, তবে প্রায় ৪০ জন বেঁচে আছে।’

অ্যাডনক্রোনোস নিউজ এজেন্সি জানায়, নৌকাটিতে ১০০ জনেরও বেশি লোক ছিল এবং প্রায় ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ইরান, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে শরণার্থীদের নিয়ে আসা জাহাজটি খারাপ আবহাওয়ার পাথরের সঙ্গে ধাক্কা লাগে। ইতালীয় উপকূলরক্ষী, পুলিশ বাহিনী ও দমকলবাহিনী ঘটনাস্থলে থাকায় তাদের মন্তব্যে পাওয়া যায়নি।