শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:১৮
শিরোনাম :
ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

অস্ত্রোপচারে পেট থেকে বের হলো আস্ত একটি মদের বোতল

অনলাইন ডেস্ক  প্রচণ্ড পেটব্যথার কারণে চিকিৎসকের কাছে যান এক ব্যক্তি। ব্যথার কারণ শনাক্তে চিকিৎসক তাকে শারীরিক পরীক্ষা করাতে বলেন। প্রতিবেদনে দেখা যায়, ওই ব্যক্তির পেটের ভেতরে রয়েছে আস্ত একটি মদের বোতল। অবাক করা এই ঘটনা ঘটেছে নেপালে।

দেশটির রাউতাহাত জেলার গুজরা পৌরসভার বাসিন্দা নুরসাদ মানসুরি(২৬) । প্রচণ্ড পেটব্যথা নিয়ে তিনি স্থানীয় এক হাসপাতালে ভর্তি হন। পরবর্তিতে পরীক্ষা-নিরিক্ষার মাধ্যমে জানা যায়, পেটের ভেতরে থাকা মদের বোতলের জন্য প্রচণ্ড পেটব্যথায় ভুগছেন তিনি। গতকাল শুক্রবার প্রায় আড়াই ঘণ্টা ধরে নুরসাদের অস্ত্রোপচার করা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এর পাঁচ দিন আগে প্রচণ্ড পেটব্যথা নিয়ে তিনি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন।

নুরসাদের অস্ত্রোপচারের সঙ্গে সম্পৃক্ত এক চিকিৎসক সংবাদমাধ্যমকে জানান, আস্ত একটি মদের বোতল পেটে নিয়ে ঘুরছিলেন নুরসাদ। এ জন্য পেটে ব্যথা ছিল তার। বোতলটি তার অন্ত্র ক্ষতিগ্রস্ত করে। অস্ত্রোপচারের পর এখন নুরসাদ শঙ্কামুক্ত।

কিন্তু একটি মদের বোতল কীভাবে নুরসাদের পেটের ভেতর গেল, এ প্রশ্ন দেখা দিয়েছে। অবাক করা এ ঘটনা পুলিশ পর্যন্ত গিয়েছে। কারণ খুঁজতে মাঠে নেমেছে পুলিশ। চলছে তদন্ত। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, মদের আসরে হয়তো বন্ধুরা নুরসাদের সঙ্গে এমন কাণ্ড করেছেন। মাতাল করে জোরপূর্বক নুরসাদের মলদ্বার দিয়ে মদের বোতলটি ঢোকানো হয়েছে।

এ সন্দেহ থেকে পুলিশ নুরসাদের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে। সন্দেহভাজন হিসেবে শেখ শামিম নামের একজনকে আটক করেছে পুলিশ। শামিম নুরসাদের বন্ধু। এ বিষয়ে রাউতাহাতের পুলিশ সুপারিনটেনডেন্ট বীরবাহাদুর বৌদ্ধ বলেন, ‘ঘটনাটি নিয়ে আমরা তদন্ত চালিয়ে যাব। শামিমসহ নুরসাদের সব বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হবে।’