ডেস্করিপোর্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুনাক, কুষ্টিয়ার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন পুনাক সভানেত্রী দিলরুবা আলম।
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ পালিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩। উক্ত দিবস উপলক্ষে সকাল-১১.০০ ঘটিকায় পুলিশ সুপার, কুষ্টিয়া’র কার্যালয় চত্ত্বরে নির্মিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ভাস্কর্যে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুষ্টিয়ার সকল সদস্যদের নিয়ে পুস্পস্তবক অর্পণ করেন দিলরুবা আলম (সভানেত্রী, পুনাক, কুষ্টিয়া), সহধর্মিণী, পুলিশ সুপার, কুষ্টিয়া। অতঃপর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরবর্তীতে কোমলমতি শিশুদের নিয়ে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ পালন করেন কুষ্টিয়ার পুনাক সভানেত্রী।

এরপর সকাল ১১.৩০ ঘটিকায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), কুষ্টিয়ার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ, কুষ্টিয়ার ছাত্র-ছাত্রীদের মাঝে নৃত্য, কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়। অতঃপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলরুবা আলম (সভানেত্রী, পুনাক, কুষ্টিয়া), সহধর্মিণী, পুলিশ সুপার, কুষ্টিয়া

এ সময় আরো উপস্থিত ছিলেন ফাতেমাতুজ্জোহরা লিমা, সমাজকল্যাণ সম্পাদিকা, পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক), কুষ্টিয়া (সহধর্মিণী অতিরিক্ত পুলিশ সুপার ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়া), সৈয়দা রেশমা খানম, ইন্সপেক্টর, নারী প্রত্যয়ী, কুষ্টিয়া এবং পুনাক কুষ্টিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।