ডেস্করিপোর্ট বরিশালে বিভাগীয় পর্যায় শিশু অধিকার বিষয়ক খসড়া ইউপিআর স্টেকহোল্ডার প্রতিবেদনের উপর পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ মার্চ)বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর আয়োজনে এবং এডুকো বাংলাদেশ এর সহায়তায় বরিশাল সেইন্ট-বাংলাদেশ এর প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার সবার দাবি ছিল শিশুদের জন্য আলাদা বাজেট বরাদ্ধ দিতে হবে, শিশুদের বয়স নিয়ে বিভ্রান্তি দুর করতে হবে, শিশুদের জন্য আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠা করতে হবে, শিশু অধিকার নিশ্চিত করতে হবে, শিশু আিইনের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, শিশু নির্যাতন ও যৌন হয়রানি বন্ধ করতে হবে ইত্যাদি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: সোহেল মারুফ, (অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, বরিশাল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কে এস এ মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), প্রোফেসর শাহ শাজেদা, দিলারা খানম (উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর)। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনা করেন জনাব হালিমা আক্তার (ম্যানেজার পলিসি ও এডভোকেসি) এডুকো বাংলাদেশ। অনুষ্ঠান পরিচালনা করেন মো: বেলায়েত হোসেন, পরিচালক সেইন্ট-বাংলাদেশ।