শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৫
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

রাজাপুরের নৈকাঠি বাজারে আগুন, ৬ দোকান পুড়ে ছাই

ডেস্করিপোর্ট  ঝালকাঠির রাজাপুরে নৈকাঠি বাজারে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। এছাড়া আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বুধবার (২২ মার্চ) ভোরে উপজেলার নৈকাঠি বাজারের পশ্চিম পাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানান, রাতে কবিরের চায়ের দোকানে আগুন জ্বলতে দেখে পাহারাদাররা তাদের খবর দেন। খবর পেয়ে তারা এসে দেখেন, সব পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও এ সময়ের মধ্যে কবির খানের চায়ের দোকান, বাদল কনফেকশনারি, শরিফুল ইসলামের ওয়ার্কসপ, নুরুজ্জামানের হোটেল, মোস্তফার হোটেল ও প্রবীরের মোদি দোকান পুড়ে গেছে। এতে তাদের প্রায় অর্ধকোট টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের পরিবারগুলো এখন অসহায় হয়ে পড়েছেন।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, কেউ বলছে মশার কয়েল বা চুলা থেকে আগুন লেগেছে আবার অনেকে বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। কিন্ত আগুনের সূত্রপাত কি থেকে সেটি সঠিকভাবে জানা যায়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। কিন্তু এ সময়ের মধ্যে ছয়টি দোকান পুড়ে যায়। তবে আশপাশের বসতঘর ও দোকানে আগুন ছড়ানোর আগেই নিয়ন্ত্রণ করা গেছে।