শনিবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১:৩৬
শিরোনাম :
বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন শেবাচিম হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা বিএম কলেজে ছাত্রদল-শিবিরের হামলা-সংঘর্ষ, ক্যাম্পাসে উত্তেজনা রাশিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২৭ ঘরের পাশে বালুভর্তি বস্তায় বিস্ফোরণ, একই পরিবারের ৩ জন দগ্ধ পরোক্ষ আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা,জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা লাকুটিয়ায় খাল খনন প্রকল্পের কোটি টাকা লোপাটের চেষ্টা! সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক

যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডব, নিহত বেড়ে ২১

অনলাইন ডেস্ক  যুক্তরাষ্ট্রজুড়ে টর্নেডোর তাণ্ডবে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে আরও বহুজন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি ও আল-জাজিরার।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের অন্তত সাতটি রাজ্যে শক্তিশালী টর্নেডো আঘাত হানে। এতে করে ঘরবাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ।

আল-জাজিরা জানিয়েছে, টেনেসি অঙ্গরাজ্যের ম্যাকনাইরিতে অন্তত সাতজন নিহত হয়েছে, আরকানসাসের উইনে চারজন, ইন্ডিয়ানার সুলিভানে তিনজন। এছাড়া আলাবামা, ইলিনয়েস, মিসিসিপি এবং লিটল রক অঞ্চলে আরও বেশ কয়েকজনের নিহতের খবর পাওয়া গেছে।