শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১১:০৫
শিরোনাম :
বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা আনসার মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেরা গোলকিপার রিয়াদ হোসেন পতিত আ.লীগের সন্ত্রাসীরা রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ বরিশালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজনীতি করি জনগণের উন্নয়ন ও মূল্যায়নের জন্য: নিক্সন চৌধুরী

ডেস্করিপোর্ট  ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, জনগণের উন্নয়ন ও মূল্যায়নের জন্য রাজনীতি করি।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে সদরপুর উপজেলার চরচাঁদপুর বাজারে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

তিনি বলেন, ২০০৯ সালে ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনের জনগণ না চিনে প্রথমবার ভোট দিয়ে এমপি বানিয়েছেন তাদের উন্নয়নের জন্য। আমি কথা দিয়েছিলাম সার্বিক উন্নয়ন করবো। আগামীতে আমাদের নতুন প্রজন্ম যেন লেখাপড়া করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে ও সুখ-শান্তিতে বসবাস করে বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ে তুলতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই উন্নয়ন করতে পারছি। আগামীতে যেন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারে তার নেতৃত্বে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

চরবিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা প্রধান নির্বাহী প্রকৌশলী আব্দুল মমিন, ভাসানচর ইউনিয়নের চেয়ারম্যান শেখ গোলাম কাউছারসহ আরও অনেকে।