রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, দুপুর ১:১১
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

ঘুমন্ত অবস্থায় বড় ভাইকে গলা কেটে হত্যা, ছোট ভাই গ্রেপ্তার

ডেস্করিপোর্ট  মানিকগঞ্জের সিংগাইরে ঘুমন্ত অবস্থায় বড় ভাইকে গলা কেটে হত্যার অভিযোগে ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে রোববার (৯ এপ্রিল) রাতে উপজেলার ভাকুম ফকিরপাড়ার শাহজাহান ফকিরের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম আবু রায়হান (২৬)। তিনি শাহাজাহান ফকিরের বড় ছেলে।

জানা যায়, শাহাজাহান ফকিরের রায়হান, রোমান ও জামাল নামে তিন ছেলে রয়েছে। তাদের মধ্যে রোমান লেবানন ছিলো। পরিবারের সদস্যদের অমতে বিয়ে করায় তার স্ত্রীকে বাড়িতে উঠতে দেয়নি এবং প্রবাসে থাকা অবস্থায় পাঠানো টাকার হিসাব নিয়ে দ্বন্দ্ব চলছিল দুই বছর ধরে। রোববার রাতে খাবার খেয়ে তিন ভাই রায়হান, রোমান ও জামাল শুয়ে পড়ে। এর মধ্যে বড় ভাই আবু রায়হান ও ছোট ভাই জামাল ঘুমিয়ে পড়লেও মেঝ ভাই রোমান বসে থাকে। মাঝ রাতে রোমান তার বড় ভাই আবু রায়হানকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে। এ সময় রায়হানের ছটফট শব্দে ছোট ভাই জামাল ঘুম ভেঙে চিৎকার করলে পাশের ঘর থেকে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে রোমান পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আবু রায়হানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, অভিযুক্ত রোমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার ভাইকে গলা হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে।