অনলাইন ডেস্ক পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আল-কাদির ট্রাস্ট মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।
তাকে দু’সপ্তাহের জন্য জামিন দেওয়া হয়েছে। আজ শুক্রবার( ১২ মে) বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব এবং বিচারপতি সামান রাফাত ইমতিয়াজের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ পিটিআই প্রধানের জামিন আবেদনের শুনানি করেন।
এর আগে গতকাল দেশটির সুপ্রিম কোর্ট আইএইচসি প্রাঙ্গণ থেকে তার গ্রেপ্তারকে অবৈধ এবং বেআইনি বলে অভিহিত করেন।
ডননিউজটিভি জানায়, ইমরানের আইনজীবীরা চারটি অতিরিক্ত আবেদনও দাখিল করেছেন। আইএইচসিকে তার বিরুদ্ধে নথিভুক্ত করা মামলাগুলোর বিশদ বিবরণ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছেন।