সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২৫
শিরোনাম :
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে শিল্পকারখানাসহ আবাসিক খাতে গ্যাস সরবরাহ বেড়েছে:পরিচালক পেট্রোবাংলা কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

বরিশাল সিটি মেয়র সাদিককে আদালতের শোকজ!

ডেস্করিপোর্ট  বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ কে বরিশাল ক্লাবের সভাপতি পদে এবং সেক্রেটারীকে তার স্বপদে দায়িত্ব পালনে কেন নিষেধাজ্ঞা দেয়া হবেনা তার কারণ দর্শাতে ১০ দিন সময় দিয়েছে আদালত।

সোমবার (১৭ জুলাই) বরিশালের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক হাসিবুল হাসান বাদী পক্ষের নিষেধাজ্ঞা শুনানি শেষে এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, বরিশাল ক্লাব লিমিটেডে অবৈধভাবে সভাপতি পদ দখল করে কোটি কোটি টাকার ক্ষতি সাধন ও ক্লাব পরিপন্থি কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগ এনে গত বৃহস্পতিবার (১৩ জুলাই) বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বরিশাল ক্লাবের সেক্রেটারীকে বিবাদী করে মামলা দায়ের করা হয়।

বরিশাল ক্লাব লিমিটেডের সদস্য মফিজুর রহমান চৌধুরী বাদী হয়ে মামলা দায়েরের পর আদালত শুনানির জন্য রেখে দেয়।সোমবার ১৭ জুলাই বাদী আইনজীবীর মাধ্যমে আরেকটি দরখাস্ত দিয়ে বিবাদীদ্বয়ের বরিশাল ক্লাবের সভাপতি ও সেক্রেটারী পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা আদেশ চেয়ে আবেদন করে।

আদালত মামলার গ্রহণযোগ্যতা ও নিষেধাজ্ঞা আবেদনের শুনানি শেষে মামলাটি গ্রহণ করেন এবং একইসাথে বিবাদীদ্বয় বরিশাল ক্লাবের সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও সেক্রেটারীকে বরিশাল ক্লাব সংক্রান্ত কর্মকান্ডে কেন তাদের নিষেধাজ্ঞা দেয়া হবেনা তা জানতে চেয়ে আগামী ১০ দিনের মধ্যে তার কারণ দর্শাতে আদেশ দেন। আদালতের বেঞ্চ-সহকারী বায়েজিদ হোসেন বিষয়টি  নিশ্চিত করেন।