সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৮
শিরোনাম :
কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ২৫ নং ওয়ার্ড বিএনপি নেতা সোহাগ হাওলাদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শক্তিশালী সিন্ডিকেটের লুটপাটের ময়দানে পরিণত হয়েছে বিআরটিসি, কোটি কোটি টাকা লোপাট চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবাকে রুটি-চা খাইয়ে দিল মেয়ে

বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

ডেস্করিপোর্ট “নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মাট বাংলাদেশ”এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ই জুলাই) সকাল সাড়ে ১০ টায় বরিশাল সার্কিট হাউজ মিলনায়তন সভা কক্ষে বরিশাল জেলা প্রশাসন ও বরিশাল মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির আসনে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার খান মোঃ শওকত আলী,বরিশাল জেলা প্রাণিসম্পদ অফিসার ড.নুরে আলম,সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড.তালুকদার মোঃ ইউনুস।

এছাড়াও আরো বক্তব্য রাখেন জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ সেলিম হাওলাদার। আলোচনা সভায় সুচনা বক্তব্য রাখেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।

আলোচনা সভায় নৌবাহিনী,কোষ্টগার্ড,নৌ-পুলিশ, জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস সহ বিভিন্ন মৎস্যজীবী পেশায় সংশ্লিষ্ট জড়িত সদস্যরা অংশ গ্রহন করে।

এর আগে র‌্যালি,বেলুন-ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপি মৎস্য সপ্তাহ উদ্ধোধন করেন বরিশালের নবাগত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), মোঃ শওকত আলী,বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম,বরিশাল নবগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম,বরিশাল জেলা প্রাণিসম্পদ অফিসার ড. নুরে আলম সহ বিভিন্ন কর্মকর্তা গণ।

পরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্যোগে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার,জেলা প্রশাসক সহ বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ এক বণ্যাঢ্য র‌্যালি বের করেন। র‌্যালি নগরীর বিভিন্ন জনবহুল সড়ক এলাকা প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রাঙ্গনে এসে শেষ হয়।