বৃহস্পতিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২৩
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে গয়েশ্বরের রাজকীয় মধ্যাহ্নভোজ

ডেস্করিপোর্ট  রাজধানীর ধোলাইখালে সংঘর্ষের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন বিএনপির এ নেতা।

শনিবার (২৯ জুলাই) দুপুরের দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে মধ্যাহ্নভোজ করেন গয়েশ্বর চন্দ্র রায়।

জানা যায়, গয়েশ্বর চন্দ্র রায়কে আপ্যায়নের জন্য উন্নতমানের খাবার আনা হয়। মধ্যাহ্নভোজের তালিকায় খাসি, মুরগির মাংস, একাধিক মাছের তরকারি, রোস্ট ও সবজি ছিল। এছাড়া ফলের মধ্যে ছিল আম, মালটা, আঙ্গুর ও ড্রাগন। ডিবি প্রধান হারুন অর রশীদের সঙ্গে এক টেবিলে খাবার খান। এ সময় গয়েশ্বরকে ভাত তুলে খাওয়ান ডিবি প্রধান হারুন। এরপর একটি গাড়িতে করে তাকে নয়াপল্টনের কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়।

ডিবি প্রধান হারুন অর রশীদ জানান, রাজধানীর ধোলাইখাল মোড়ে বিএনপি ও পুলিশের মধ্যে পড়ে যান গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বিএনপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে আহত হয়েছেন। তাকে রক্ষা করতেই মূলত নিয়ে আসা হয়েছে।