শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:৩২
শিরোনাম :
দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল

সৌদি আরবে হবে রুশ-ইউক্রেন শান্তি আলোচনা

অনলাইন ডেস্ক  সংকট কাটিয়ে ইউক্রেনে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী সপ্তাহান্তে শান্তি আলোচনার আয়োজন করতে চায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। ওয়াল স্ট্রিট জার্নালসহ বেশ কয়েকটি বার্তা সংস্থায় প্রকাশিত খবরে এতথ্য জানানো হয়।

খবরে আরো বলা হয়, সৌদি আরবের জেদ্দা শহরে হবে এই শান্তি আলোচনা। বিভিন্ন পশ্চিমা দেশ, জাপান এবং ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে। তবে জেদ্দায় এই আলোচনায় কোন দেশের কতজন প্রতিনিধি অংশ নেবেন সে বিষয়ে বিস্তারিত জানা যায় নি।

এই আলোচনায় রাশিয়া অংশ নেবে কি না সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া গেলেও, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তিনি শান্তি আলোচনা প্রত্যাখ্যান করছেন না। অর্থাৎ রাশিয়ার পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব দেখা গেছে।

রাজধানী সেন্ট পিটার্সবুর্গে আফ্রিকার নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে পুতিন আরো বলেন, ‘ইউক্রেনের সেনারা আক্রমণ চালিয়ে যাচ্ছে আর তাই কোনো যুদ্ধ বিরতি হতে পারে না’।

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতার অংশ-হিসেবেই শান্তি আলোচনার আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। যদিও দেশটি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে দুদেশের সঙ্গেই কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

রাশিয়ার আগ্রাসনের বিরোধিতা করে একদিকে যেমন জাতিসংঘে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল, অন্যদিকে বিশ্ববাজারে তেল রপ্তানির নীতির বিষয়েও রাশিয়ার সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখেছে দেশটি।