বুধবার, ২৩শে জুন, ২০২৬ ইং, ভোর ৫:৫২
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

কুমিল্লা-৯ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

ডেস্ক রিপোর্ট।। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামের আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৯ প্রার্থী।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৯ আসনে মনোনয়নপত্র জমা দেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) মনোনীত প্রার্থী মীর মোঃ আবু বকর সিদ্দিক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ, ইনু) বীর মুক্তিযোদ্ধা মনিরুল আনোয়ার (মশাল)। বৃহস্পতিবার তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকীর নিকট মনোনয়নপত্র জমা দেন। একই দিনে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন, জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী প্রফেসর ড. গোলাম মোস্তফা, জাকের পার্টির (গোলাপ ফুল) টিপু সুলতান, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মোঃ হাসান। আর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমার নিকট মনোনয়নপত্র জমা দেন, কৃষক শ্রমিক জনতা লীগের (গামছা) মোঃ জমির উদ্দিন ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মোমবাতি) মোঃ মোয়াজ্জেম হোসেন জালালী।

অপরদিকে, বুধবার (২৯ নভেম্বর) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকীর নিকট মনোনয়নপত্র জমা দেন, এ আসনের বর্তমান এমপি ও আওয়ামী লীগ (নৌকা) মনোনীত প্রার্থী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।
ঐদিন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম শরিক তরিকত ফেডারেশনের (ফুলের মালা) মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী কুমিল্লা-৮ ও ৯ আসনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।