বৃহস্পতিবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৩৮
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

ট্রাম্পের নির্বাচনী তহবিলে ৫ কোটি ৩০ লাখ ডলার অনুদান

অনলাইন ডেস্ক ।। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতের রায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরও তার নির্বাচনী প্রচারণার তহবিলে ৫ কোটি ৩০ লাখ ডলার অনুদান জমা হয়েছে। গতকাল শুক্রবার ট্রাম্পের নির্বাচনী প্রচারণা তহবিল এ কথা জানিয়েছে।

ট্রাম্পের নির্বাচনী প্রচারণা তহবিলের পক্ষ থেকে বলা হয়েছে, এ রায় তার সমর্থনকে আগের চেয়েও বাড়িয়ে দিয়েছে। ঘণ্টায় ২০ লাখ ডলারেরও বেশি অনুদান এসেছে যা রেকর্ড।

ট্রাম্পের প্রচারণার সিনিয়র সহকারী ক্রিস লাসিভিটা এবং সুসি ওয়াইলস এক বিবৃতিতে বলেছেন, অনুদানের এক তৃতীয়াংশেরও বেশি এসেছে নতুন দাতাদের কাছ থেকে। তারা দেশজুড়ে থাকা এসব দেশপ্রেমিকের প্রশংসা করেন।

উল্লেখ্য, সাবেক পর্ণ তারকা স্টর্মি ডেনিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে নিউইয়র্কের একটি আদালত। মেলানিয়া ট্রাম্পের ২০০৬ সালে সন্তান প্রসবের পরপরই ট্রাম্প এ পর্ণ তারকার সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে পড়েন। এ বিষয়ে মুখ না খুলতে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল।

এছাড়া অর্থ দেওয়ার বিষয়টি গোপন রাখতে ট্রাম্প তার ব্যবসায়িক রেকর্ডেও জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন বলে অভিযোগ আছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।