সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৫০
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

জম্মুতে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী বাসে হামলা, নিহত ১০

অনলাইন ডেস্ক ।। জম্মু-কাশ্মীরে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৩ জন। দেশটির পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা বাসটিতে অতর্কিতে হামলা চালায়। এতে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি জম্মুর রিয়াসি জেলার এক খাদে পড়ে যায়। ইতোমধ্যে খাদে পড়া বাসটি থেকে উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। তবে সন্ত্রাসীদের ধরতে দেশটির পুলিশ এবং সেনাবাহিনী অভিযান চালাচ্ছে।

কর্মকর্তারা বলছেন, মোদি পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং হতাহতদের সর্বোচ্চ মেডিক্যাল পরিষেবা দিতে বলেছেন।

অঞ্চলটির শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা মনোজ সিনহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, এই জঘন্য হামলার পেছনে জড়িতদের শিগগিরই শাস্তি দেওয়া হবে।