সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:০৭
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম

ডেস্ক রিপোর্ট ।। স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপিকে ফুলেল শুভেচছা জানিয়েছেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম

বৃহস্পতিবার (৬ জুন ২০২৪) সকাল ১১ টায় কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে এবং কুমিল্লা জেলার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) এর সভাপতিত্বে “মাদক ও উগ্রবাদ প্রতিরোধে অংশীজনের ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) ও স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনে সভাপতি মো: মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার)।

এ ছাড়াও তিনি চট্টগ্রাম রেঞ্জের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও কুমিল্লায় কর্মরত অন্যান্য ইউনিটের উর্ধ্বতন কর্মকতাদের সাথে মতবিনিময় করেন। এই দিন তিনি নবনির্মিত বিবির বাজার ইমিগ্রেশন কমপ্লেক্স ও হাউজিং এস্টেট পুলিশ ফাঁড়ি’র শুভ উদ্বোধন করেন এবং একই দিনে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে মহোদয়ের সম্মানে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। মাদক ও উগ্রবাদ প্রতিরোধে অংশীনের ভূমিকা অনুষ্ঠানে প্রধান অতিথি এ সময় বলেন, সমাজ থেকে মাদক, উগ্রবাদ ও সন্ত্রাসবাদ নির্মুল করতে হলে এই সমাজের সকল অংশীদারদের একসাথে কাজ করতে হবে এবং সংশ্লিষ্ট তথ্য পুলিশকে দিতে হবে। উর্ধ্বতন কর্মকতাদের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, নিজেদের আচরণগত ও তদন্তের মান উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। কুমিল্লা জেলাধীন বিবির বাজার ইমিগ্রেশন কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই স্থল পোর্ট ব্যবহার কারীদের জন্য সবধরনের ইমিগ্রেশন সেবা প্রদান করা হচ্ছে; ফলশ্রুতিতে নিকটবর্তী জেলার লোকজনদের অনেক উপকার হবে। তিনি আরো বলেন, বিবির বাজার ইমিগ্রেশন ব্যবহার কারী অসুস্থ ও বয়স্কদের জন্য ১টি বাগী বা অটো গাড়ি দেওয়া হল ; যা ব্যবহার করে এই পোর্টের নির্দিষ্ট সীমা পর্যন্ত ফ্রিতে যাওয়া-আসা করতে পারবে। এ সময় হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) ও স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনে সভাপতি মো: মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়কে ফুলেল শুভেচছা জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি চট্রগ্রাম রেঞ্জ, খন্দকার মু: মুশফিকুর রহমান, জেলা প্রশাসক কুমিল্লা, চট্রগ্রাম রেঞ্জের উর্ধ্বতন কর্মকতা বৃন্দ, কুমিল্লা জেলায় কর্মরত অন্যান্য ইউনিটের উর্ধ্বতন কর্মকতা বৃন্দ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।