সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:২৯
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

কুমিল্লায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে অংশ গ্রহণ করলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি খাইরুল আলম

ডেস্ক রিপোর্ট ।। কুমিল্লায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে অংশ গ্রহণ করলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম

শনিবার (৮ জুন ২০২৪) সকাল ১০ টায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে কুমিল্লা জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসানের সভাপতিত্বে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলার ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাসরিন জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত ডিআইজি বলেন, বাংলাদেশের লাইফ লাইন বলে খ্যাত ঢাকা চট্রগ্রাম মহাসড়কের শৃঙ্খলা, দুর্ঘটনা প্রতিরোধ ও ট্রাফিক ব্যবস্থাপনা, আইন ভঙ্গকারী গাড়ির বিরুদ্ধে প্রসিকিউশন প্রদান এবং সড়ক দুর্ঘটনার মামলা তদন্ত, মাদক মামলা তদন্ত ও চোরাচালান মামলা তদন্ত সহ মহাসড়কে সংঘটিত যাবতীয় বিষয় নিয়ে হাইওয়ে পুলিশ আন্তরিক ভাবে কাজ করছে। হাইওয়ে পুলিশের অনেক সংখ্যক থানার নিজস্ব ভবন না থাকায় নিষ্পত্তি মামলা ও জিডি সূত্রের মামলার আলামত সমূহ দ্রুত নিষ্পত্তি করার ব্যবস্থা গ্রহণ করার জন্য হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম গুরুত্ব আরোপ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন খন্দকার মু: মুশফিকুর রহমান, জেল প্রশাসক কুমিল্লা, আব্দুল মান্নান বিপিএম বার, পুলিশ সুপার কুমিল্লা, নাসিমা আকতার, সিভিল সার্জন কুমিল্লা, পুলিশ সুপার পিবিআই, পুলিশ সুপার ইন্ডাসট্রিয়াল পুলিশ , জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৃন্দ, পরিচালক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর কুমিল্লা, বিজ্ঞ সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি কুমিল্লা, উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা, উপ-পরিচালক সমাজসেবা কুমিল্লা এবং পুলিশ-ম্যাজিস্ট্রেসি মিটিংয়ের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ প্রমুখ।