রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, বিকাল ৫:২৮
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

জাপানের নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান

অনলাইন ডেস্ক ।। লেবাননজুড়ে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। গত সোমবার থেকে ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছে কয়েক হাজারের বেশি। এমন পরিস্থিতিতে নিজ নাগরিকদের লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে জাপান।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি শুক্রবার বলেছেন, এই মুহূর্তে আমরা লেবাননে বসবাসরত জাপানের নাগরিকদের নিরাপত্তা পরীক্ষা করছি। সেইসঙ্গে তাদের লেবানন ছাড়ার আহ্বান জানাচ্ছি।

এর আগে জাপান ছাড়াও অনেক দেশ তাদের নাগরিকদের লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে, ইতালি, বেলজিয়াম, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়া।

এদিকে যুক্তরাষ্ট্র ও তার অন্যান্য মিত্র দেশগুলো যুদ্ধবিরতি দেওয়ার আহ্বান জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র বিরুদ্ধে ‘সর্বোচ্চ শক্তি’ নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন।

ইসরায়েল ও হিজবুল্লাহ’র মধ্যকার লড়াই ক্রমশ বাড়তে থাকায় গত বুধবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ মোট ১২টি দেশ লেবাননে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয়।

এই প্রস্তাবটি শুরুতে আশার আলো দেখিয়েছিল, যখন জাতিসংঘে ইসরায়েলের দূত ড্যানি ড্যানন বলেছিলেন যে তার দেশ যেকোনো প্রস্তাবের ব্যাপারে উদার মনোভাব পোষণ করে। কিন্তু বৃহস্পতিবারের মাঝে ইসরায়েলি রাজনীতিবিদরা তা প্রত্যাখ্যান করেছেন।