রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:১২
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

আগামী বছরই সরাসরি ট্রেন চালু করছে রাশিয়া-পাকিস্তান

অনলাইন ডেস্ক ।। রাশিয়া ও পাকিস্তান আগামী বছর প্রথম সরাসরি ট্রেন চালু করবে। পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আওয়াইস লেঘারি রুশ সংবাদমাধ্যম আরটিকে জানিয়েছেন। ২০২৫ সালের মার্চে রেল সংযোগে ট্রায়াল শুরু হবে বলে আশা করা হচ্ছে।

সাক্ষাৎকারে আওয়াইস লেঘারি বলেন, দ্বিপক্ষীয় আলোচনা সম্প্রসারণের সঙ্গে রাশিয়া ও পাকিস্তানকে একটি নতুন মালবাহী ট্রেন লাইনের মাধ্যমে যুক্ত করা হবে।

মস্কোয় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি সম্প্রতি বলেছেন, আগামী বছরের মার্চের প্রথম দিকে দক্ষিণ-উত্তর ট্রেন ট্রায়াল চলবে। রাশিয়া থেকে ইরান এবং আজারবাইজান হয়ে পাকিস্তানে পণ্য পরিবহন করবে এই ট্রেন।

গত অক্টোবরে ইসলামাবাদে রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের একটি প্রতিনিধি দলের সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক পরিবহন ও লজিস্টিক প্রকল্প নিয়ে আলোচনা হয়।

এর আগে গতকাল বুধবার ইসলামাবাদ-মস্কো স্বাস্থ্য, বাণিজ্য, শিল্প সহযোগিতা এবং শিক্ষাসহ বিভিন্ন খাতে ৮টি সমঝোতা স্মারক সই করেছে। প্রায় এক দশক আগে গঠিত আন্তঃসরকারি কমিশনের বৈঠকে এসব চুক্তি হয়েছে।