বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:০৫
শিরোনাম :
১০ টি নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করায় ফের অপ-প্রচারের শিকার বরিশাল বিআরটিসির ম্যানেজার জুলফিকার! সেবা ও নিরাপত্তায় সজাগ বরিশাল ল্যাবএইড, চুরির সময় আটক নারীকে পুলিশে সোপর্দ এসএসসি পরীক্ষায় বৃত্তি পেল এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চার শিক্ষার্থী বরিশাল সিটি নির্বাচনে এনসিপির একক প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! বরিশাল আদালত চত্বরের ১০ তলা ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার বিআইডব্লিউটি এর প্রকৌশলী মামুন উর রশিদ বরিশালে ল্যাবএইডের উদ্যোগে‘সেবা দিবস’পালিত বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট বরাদ্দ হয়েছে: প্রধানমন্ত্রী

বিমান বিধ্বস্ত হলেও অবিশ্বাস্যভাবে বাঁচলেন কালিমা পড়তে থাকা যাত্রী

অনলাইন ডেস্ক ।। চোখের সামনেই নিজের মৃত্যু দেখতে পাচ্ছিলেন। কিন্তু এমন পরিস্থিতিতেও হাল ছাড়েননি তিনি। উল্টো মনে-প্রাণে ডেকেছেন আল্লাহকে। কালিমা পড়তে পড়তে নিয়েছিলেন মৃত্যুর প্রস্তুতিও। কিন্তু আল্লাহ যদি চায়, তাহলে কারোরই যে কিছু করার ক্ষমতা নেই, তা আরও একবার দেখা গেল। কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া বিমান থেকে তেমনি প্রাণে বেঁচে যাওয়া এক গল্প এটি।

গত বুধবার কাজাখস্তানের আকতাও শহরে বিধ্বস্ত হয় আজারবাইজানের একটি যাত্রীবাহী বিমান। বিমানটিতে ৬৭ জন আরোহী ছিলেন। যার মধ্যে ৩৮ জন আরোহীর মৃত্যু হয় এবং প্রাণে বেঁচে যান ২৯ জন। সেই বেঁচে যাওয়াদেরই একজন সুবহোনকুল রাখিমভ।

বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন রাখিমভ। তাই জীবনের শেষ মুহূর্ত ধারণ করা শুরু করেন তিনি। এ সময় তিনি তাকবির দেওয়ার পাশাপাশি কালিমা পড়তে থাকেন। কিন্তু বিমান বিধ্বস্ত হলেও অবিশ্বাস্যভাবে পুরোপুরি অক্ষত থেকে যান রাখিমভ। তিনি জানান, প্রথম বিস্ফোরণের পর আমি ভাবতে থাকি, যেকোনো সময় বিধ্বস্ত হবে বিমানটি। কিন্তু কয়েক সেকেন্ড চলে যাওয়ার পরও, তেমন কিছু ঘটেনি।

হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রাখিমভ গণমাধ্যমকে জানান, এভাবেই এক মিনিটের বেশি সময় কেটে যায়। কিছু না ঘটায় আমি তাকবির দিতে থাকি। কালিমা পড়তে থাকি। আমি নিজেকে আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত করতে থাকি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতর যাত্রীরা আল্লাহর নাম নিচ্ছে। এ সময় অক্সিজেন মাস্কগুলো যাত্রীদের মাথার ওপর ঝুলতে দেখা যায়।

বিমান দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়ার পর নিজের মোবাইল ফোনের ক্যামেরায় কিছু ভিডিও করেন রাখিমভ। সেখানে দেখা যায়, বিমানের অর্ধেক অংশ পড়ে রয়েছে। ভেতরে মানুষজনকে পড়ে থাকতে দেখা যায়। কয়েকশ মিটার দূরে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। এ সময় জরুরি কর্মীদেরও উদ্ধারকাজে অংশ নিতে দেখা যায়।