সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:২৭
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

দুমকিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

মো: রাকিবুল হাসান,দুমকি পটুয়াখালী সংবাদদাতা ।। পটুয়াখালীর দুমকি উপজেলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় দুমকি উপজেলা বিএনপির নির্বাচন কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। বক্তব্যে তিনি বলেন,বেগম খালেদা জিয়া নিজেই একটি ইতিহাস। পাকিস্তান আমল থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের প্রতিটি সংগ্রামী অধ্যায়ে ম্যাডাম খালেদা জিয়ার অবদান ও সহযোগিতা ছিল অবিস্মরণীয়।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে আরও বলেন,খালেদা জিয়া তার কর্ম ও ত্যাগের মাধ্যমে বাংলাদেশ এবং আমাদের সবাইকে চিরকাল ঋণী করে গেছেন।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা মাকসুদ আহমেদ বাইজিদ পান্না, অ্যাডভোকেট ওহিদ সরোয়ার কালাম, দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান দিপু এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ ওহিদুল হক ও সদস্য সচিব মাসুদ আলম মৃধা, তাঁতী দলের আহ্বায়ক মাসুদ হাসান সরদার ও সদস্য সচিব জসিম উদ্দিন মিয়া, শ্রমিক দলের সভাপতি আবু জাফর আকন ও সাধারণ সম্পাদক ফারুক মৃধা, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর হাওলাদার ও সাধারণ সম্পাদক জাহিদ হোসেন খান, মহিলা দলের সভানেত্রী আমেনা বেগম, ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সারোয়ার ও সদস্য সচিব সুমন শরীফসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

দোয়া মাহফিলের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।