সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:২৭
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

দুমকী উপজেলা বিএনপির কমিটি স্থগিত

মো:রাকিবুল হাসান,দুমকী,পটুয়াখালী সংবাদদাতা ।। পটুয়াখালীর দুমকী উপজেলা বিএনপির কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় বিএনপি। একইসাথে পটুয়াখালী-১ আসনের অধীনে থাকা পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ উপজেলাসহ পটুয়াখালী পৌর বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে।

বৃহষ্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাড.রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

একই সাথে এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক এ্যাড.মজিবুর রহমান টোটনকে এ বিষয়ে চিঠি দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, পরবর্তী দলীয় নির্দেশ না দেয়া পর্যন্ত এসব কমিটিসমূহ স্থগিত থাকবে।

এবিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস-মার্শাল(অব.) আলতাফ হোসেন চৌধুরী “সকাল সংবাদের এ প্রতিবেদক’কে” বলেন, নির্বাচনে ভালো করার জন্য যা যা মঙ্গলের সেটাতো দল করবে। এক্ষেত্রেও কেন্দ্র যেটি ভাল মনে করেছে সেটিই করেছে।