শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৮:১৮
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

দুমকিতে ১৫শ অসহায় মানুষের মাঝে মাসুদ আল মামুন বাবুর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

মো: রাকিবুল হাসান,দুমকি (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা ।। পটুয়াখালীর দুমকিতে “ফেয়ার ইউনাইটেড” গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবুর উদ্দ্যেগে ১৫শ অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। 

শনিবার (৭মার্চ ) সকাল ৯ টায় প্রতি বছরের ন্যায় এ বছরও উপজেলার নতুন বাজার আল মামুন সুপার মার্কেটে এ বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

জানা গেছে, মাসুদ আল মামুন বিভিন্ন সময়ে নিন্ম আয়ের মানুষের মধ্যে খাদ্য সহায়তাসহ বিভিন্ন সহায়তা করে আসছে। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ১৫শ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন তিনি।  

প্রদানকৃত উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,আলু, তেল,পেঁয়াজ, সেমাই, দুধ, চিনি,সাবান ইত্যাদি।

এ সময় উপস্থিত ছিলেন ফেয়ার ইউনাইটেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আল মামুন বাবু, আপতুন নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মমতাজ উদ্দিন খান,দুমকি নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম (সহিদ সরদার),উপজেলা কৃষকদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম প্রমুখ।