সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:৩৭
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

তিন জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

ডেস্ক রিপোর্ট ।। দেশের তিনটি জেলায় পুলিশ সুপার হিসেবে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো- খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুর।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানা গেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের সই করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, মাগুরার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেন, মাদারীপুরে পাঠানো হয়েছে মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমানকে এবং সিআইডির মো. মোরতোজা আলী খানকে খাগড়াছড়ির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হককে সিআইডিতে বদলি করা হয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারের খাগড়াছড়ি পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।