সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৭
শিরোনাম :
মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী দিল্লিতে বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে খাদ্য সরবরাহে সংকট হবে না, পর্যাপ্ত মজুত আছে: খাদ্যমন্ত্রী কাঠামোগত ক্ষয়ক্ষতি থেকে ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর পতনের দ্বারপ্রান্তে মোদি,দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের দারিদ্র্যতা,অনিশ্চিত আবাসন ও ভ্রাম্যমাণ জীবনে শিক্ষাবঞ্চিত বেদে শিশুরা আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত বিদায় বেলায় অবরুদ্ধ দুর্নীতির বরপুত্র বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা

১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে দেশের পথে এমটি নিনেমিয়া

ডেস্ক রিপোর্ট ।। সংযুক্ত আরব আমিরাত থেকে আরও এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের পথে রয়েছে ট্যাংকার জাহাজ এমটি নিনেমিয়া। বুধবার (১৭ জুন) জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

জাহাজটির তত্ত্বাবধানের দায়িত্বে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে তেল নিয়ে বাংলাদেশে আসছে জাহাজটি।

এর আগে গত ৬ মে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে এমটি নিনেমিয়া চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছিল। দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো জাহাজটি তেল নিয়ে দেশে আসছে।

এদিকে গত মাসের মাঝামাঝি সময়ে সংযুক্ত আরব আমিরাত থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে এমটি ফসিল নামে আরেকটি জাহাজ বাংলাদেশে আসে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আমদানি করা এসব অপরিশোধিত তেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে পরিশোধন করা হবে। তেল আমদানির ধারাবাহিকতা বজায় থাকায় শোধনাগারের উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।