শুক্রবার, ২০শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:০৭
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন আবু রায়হান মুহাম্মদ সালেহ্। বর্তমান কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জ ডিআইজি করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বর্তমান পুলিশ কমিশনার আশিক সাঈদ গত ৫ মে বরিশাল মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তা হিসেবে যোগদান করেন। কর্মক্ষেত্রে সৎ এবং পরিচ্ছন্ন এই কর্মকর্তাকে দুই মাসের মাথায় রাজশাহী রেঞ্জের দায়িত্ব দেওয়া হলো।

আবু রায়হান মুহাম্মদ সালেহ্ ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা এবং তিনি পুলিশ অধিদপ্তরে কর্মরত ছিলেন। এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক) হিসেবেও কর্মরত ছিলেন।

তবে তিনি আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপিসংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ বাহিনীতে কোনঠাসা ছিলেন। তাকে সেই সময়ে যোগ্য কোথাও পদায়ন করা হয়নি বলেও অভিযোগ আছে।

তবে অতীত কর্মের কারণে আবু রায়হান মুহাম্মদ সালেহ্কে বরিশালের মানুষ এখন সম্মানের দৃষ্টিতে দেখেন এবং তিনি নতুন কমিশনার হিসেবে নিয়োগ প্রাপ্তির খবর সাধারণ মানুষের মধ্যে আশা জাগিয়েছে।