মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৮
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

লিবিয়ায় বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ নিহত:২১ আহত:২৭

ডেক্সরিপোর্ট: লিবিয়ায় সরকারী বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তুমুল সংঘর্ষে প্রায় ২১ জন নিহত হয়েছেন।আহত হয়েছে কমপক্ষে ২৭ জন।

কমান্ডার খলিফা হাফতারের অনুগত বাহিনী গত বৃহস্পতিবার থেকে ত্রিপোলি দখল করতে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনী জিএনএর (গভর্নমেন্ট অন ন্যাশনাল অ্যাকর্ড) সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আমিন আল-হাশেমি জানিয়েছেন, রাজধানী ত্রিপোলির দক্ষিণ ও মধ্যাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে তুমুল সংঘর্ষ হচ্ছে সেনাবাহিনীর।

শনিবার পর্যন্ত ২১ জন নিহত ও ২৭ জন আহতের খবর পাওয়া গেছে। হতাহতদের মধ্যে সাধারণ মানুষও রয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

লিবিয়ায় মোয়াম্মের গাদ্দাফিকে ২০১১ সালে উৎখাতের সময় থেকে দেশটি চরম বিশৃংখলার মধ্যে পড়ে। আর এর পর থেকে দেশটির পূর্বাঞ্চলে ত্রিপোলি ভিত্তিক বিভিন্ন কর্তৃপক্ষ এবং হাফতারের সমর্থকদের মধ্যে তীব্র বিরোধ চলছে।

রাজধানী দখলে হাফতার সামরিক অভিযান শুরুর তিনদিন পর রোববার ত্রিপোলির দক্ষিণে প্রচণ্ড লড়াই হয়। বর্তমানে জাতিসঙ্ঘ সমর্থিত একটি সরকারি ইউনিট এবং মিলিশিয়া বাহিনীর হাতে রাজধানীর নিয়ন্ত্রণ রয়েছে।

এদিকে,মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রোববার বলেন, যুক্তরাষ্ট্র লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে যুদ্ধ চলায় গভীরভাবে উদ্বিগ্ন এবং খলিফা হাফতারের সামরিক অভিযান ‘দ্রুত বন্ধের’ আহ্বান জানাচ্ছে। খবর এএফপি’র।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা পরিষ্কার করতে চাই যে, আমরা খলিফা হাফতারের বাহিনীর চালানো সামরিক অভিযানের বিরোধী এবং আমরা লিবিয়ার রাজধানীর কাছে এই সামরিক অভিযান দ্রুত বন্ধের আহ্বান জানাচ্ছি।’