বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:৪৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে সাবেক ছাত্রলীগ নেত্রীর মৃত্যু নিয়ে রহস্য

শামীম আহমেদ  সরকারী ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী হেনা আক্তার আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে তার স্বজনরা এ মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করছেন।

মঙ্গলবার ভোররাতে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক সন্তানের জননী হেনা আক্তারের (৩০) মৃত্যু হয়।

হেনা নগরীর অক্সফোর্ড মিশন রোডের বাসিন্দা সাবেক ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ সোহাগের স্ত্রী ও বিএম কলেজ ছাত্রলীগের সাবেক নেত্রী ছিলেন। কোতয়ালী মডেল থানার এসআই আরাফাত রহমান হাসান বলেন, সোমবার দিবাগত রাতে হেনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে হাসপাতালের মেডিসিন বিভাগে তার মৃত্যু হয়।

এসআই আরাফাত রহমান হাসান আরও বলেন, নিহতের স্বজনরা দাবি করেছেন পারিবারিক কলহের জেরধরে স্বামীর সাথে ঝগড়া করে হেনা আত্মহত্যা করেছে। তবে এর পেছনে অন্যকোন কারণ রয়েছে কিনা সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাই আত্মহত্যা নাকি মৃত্যুর অন্যকোন কারণ রয়েছে সেটা নিশ্চিত হতে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আপাতত এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।