মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৯
শিরোনাম :
দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর দক্ষিণ বঙ্গের সড়ক দুর্ঘটনার প্রধান পরিবহন সাকুরা,দেখলেই জনমনে আতঙ্ক ! আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সাংগঠনিক সব পদ স্থগিত নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পাচ্ছে ১০ ইউনিট বিআরটিসির সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার বিরুদ্ধে অনিয়মের ভয়াবহ তথ্য তুলে ধরনের শ্রমিক-কর্মচারীরা মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ, সাহায্য করবে সরকার ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয়: হাইকোর্ট কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা বা বৈষম্যের কারণে থেমে না যায়: প্রধানমন্ত্রী

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর প্রস্তাব আজ সংসদে উঠছে

ডেক্সরিপোর্ট:একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আজ বুধবার বসছে।এদিন বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে।

গত ৩ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন।সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। তবে এই অধিবেশন পাঁচ কার্যদিবস চলতে পারে। অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। কমিটির প্রধান হিসেবে স্পিকার এই বৈঠকে সভাপতিত্ব করবেন।

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ জানুয়ারি শুরু হয়। ২৬ কার্যদিবস চলা সে অধিবেশন শেষ হয় ১১ মার্চ। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। এ জন্যই জুনে বাজেট অধিবেশন শুরুর আগে মূলত নিয়ম রক্ষার্থে এই অধিবেশন আহ্বান করা হয়েছে।

তরুণ সমাজের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়াতে সংসদ অধিবেশন সিদ্ধান্ত প্রস্তাব আনা হতে পারে এ অধিবেশন। অধিবেশনে এ প্রস্তাবটি আনবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন।

এ প্রস্তাবে তিনি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসর গ্রহণের বয়সসীমা ৬২ বছরের প্রস্তাব করবেন। ইতোমধ্যে সংসদের আইন শাখা-২ এ সিদ্ধান্ত প্রস্তাবটি জমা দিয়েছেন তিনি। সংসদে সিদ্ধান্ত প্রস্তাবটি গৃহিত হলে এ নিয়ে সরকারের কাজ করার বাধ্যবাধকতা রয়েছে।

অধিবেশন চলাকালীন বৃহস্পতিবার বেসরকারি দিবস হিসেবে রাখা হয়। এদিন মন্ত্রী নন, শুধু সংসদ সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব আনা হয়। তবে স্পিকার ইচ্ছা করলে এসব কাজ স্থগিত রাখতে পারেন। অধিবেশন সংক্ষিপ্ত হওয়ায় এ প্রস্তাব নাও উঠতে পারে। এমনটি হলে বাজেট অধিবেশনে এটি উত্থাপন হবে।

সংসদের আইন শাখা-২ এর সূত্র জানায়, এমপিদের আনা সিদ্ধান্ত প্রস্তাবে মন্ত্রী একমত না হলে তিনি ব্যাখ্যা করে সেই সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারের অনুরোধ করেন। আর গ্রহণের হলে গ্রহণ করেন। তবে সিদ্ধান্ত প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যান- দুটোই ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটে দিয়ে পাস করে নিতে হয়।