শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:২১
শিরোনাম :
বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

সন্ত্রাস-জঙ্গিবাদ মানুষের কল্যাণ বয়ে আনতে পারেনি :সংসদে প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট:প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,শ্রীলংকায় সেদিনের ঘটনার পর মানুষের মৃত্যুর খবর আসতে থাকে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের মেয়ের আট বছর বয়সী সন্তান জায়ান চৌধুরী- সেও মৃত্যুবরণ করেছে। শেখ সেলিমের মেয়ে সোনিয়ার স্বামী সেখানে আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছে। আমি জায়ানের আত্মার মাগফিরাত কামনা করছি।

তিনি বলেন, সেখানে শুধু জায়ান চৌধুরীই না, প্রায় ৪০ জনের মতো শিশুসহ সাড়ে ৩০০ মানুষ মারা গেছে। এ ধরনের সন্ত্রাস জঙ্গিবাদ, বোমা হামলার নিন্দা জানাবার ভাষা নাই। আমি তীব্র নিন্দা জানাই। যারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা এর মধ্য দিয়ে কী অর্জন করছে, জানি না। এই ছোট নিষ্পাপ শিশু, সে তো কোনো অপরাধ করেনি।

এর কিছুদিন আগে নিউজিল্যান্ডে মসজিদে সরাসরি গুলিতে অনেকগুলো মানুষকে হত্যা করা হল, সেখানেও নারী ছিল, শিশু ছিল, আমাদের ক্রিকেট টিমও ছিল। খুব অল্পের জন্য তারা বেঁচে গেছে। সন্ত্রাস-জঙ্গিবাদ মানুষের কল্যাণ বয়ে আনতে পারেনি।

আজ বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বের শুরুতে শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশে এ রকম বোমা হামলা, জঙ্গি হামলা কঠোর হস্তে দমন করেছি। দেশবাসীকে বলব, সতর্ক থাকতে। যদি কোথাও কোনো অস্বাভাবিক কিছু দেখতে পান সঙ্গে সঙ্গে যেন আইন-শৃঙ্খলা সংস্থাকে জানান। আমরা চাই না এমন ঘটনা পৃথিবীর কোথাও ঘটুক। সন্ত্রাস, জঙ্গিদের কোনো ধর্ম নেই। তাদের কোনো দেশ, কাল, পাত্র নেই। জঙ্গি জঙ্গিই, সন্ত্রাসী সন্ত্রাসীই।

সাংসদ শহিদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ভেজালের বিরুদ্ধে সারা বছরই অভিযান চালানো হয়। এই অভিযান অব্যাহত থাকবে। রমজান মাসে অবশ্যই মোবাইল কোর্ট বসানো হবে। তারা ভেজালের বিষয়টা দেখবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যাঁরা ভেজাল দেন তাঁদের বলব, ভেজাল দেওয়ার দরকারটা কী? এইভাবে মানুষের ক্ষতি করা তো ঠিক না।’

প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের আগে সন্ধ্যা পৌনে সাতটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনটি সর্বোচ্চ ৫ দিন চলতে পারে বলে জানা গেছে।